২৬ কেজি ওজনের এক কাতলের দাম ৫২ হাজার –
- Update Time : ০৬:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে মনির হলদার নামে এক জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের বিশাল অাকৃতির একটি কাতল মাছ।
পড়ে মাছটি ২ হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় ঢাকায় বিক্রি করা হয়।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাট এলাকার পদ্মা নদীতে ওই মাছটি ধরা পড়ে।
পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট এলাকায় একটু লাভের অাশায় স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ১ হাজার ৯শ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪শ টাকায় কিনে নেন।
পড়ে সম্রাট শাজাহান শেখ মাছটি বিক্রির জন্য মোবাইলের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের যোগাযোগ শুরু করে ঢাকার এক বড় ব্যবসায়ীর নিকট বিক্রি করেন।
এ সময় মাছটি দেখতে ভির করেন স্থানীয় উৎসুক জনগণ।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, নদীতে এখন প্রায় প্রতিদিন বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মার মাছের চাহিদা অনেক। অাজ ২৬ কেজি ওজনের একটি কাতল ও অনেক গুলো রিটা মাছ কিনেছেন। পড়ে ২ হাজার টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় কাতলটি বিক্রি করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































