২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গোয়ালন্দে মানববন্ধন –
- Update Time : ০৬:৫৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ শুক্রবার বিকাল ৪ টা গোয়ালন্দের পদ্মার মোড় থেকে রেলগেট পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডলর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট শফিকুল হোসেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এনামুল হক লিটন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাব্বির খান প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































