২০২৩ সালের মধ্যে দেশের তৈরী ৯০ শতাংশ মোবাইল থাকবে ব্যবহারকারীর হাতে -মন্ত্রী মোস্তফা জব্বার –
- Update Time : ০৯:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০১৯
- / ৮৩ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
‘২০২৩ সালের মধ্যে বাংলাদেশে ৯০ শতাংশ মোবাইল ফোন ব্যবহারকারীর হাতে এ দেশের তৈরী মোবাইল সেট থাকবে। বর্তমানে আমাদের তৈরী কম্পিউটার বিদেশে রফতানি হচ্ছে। আগামীতে যে সকল দেশ আমাদের দেশের কম্পিউটার-মোবাইল সেট সংযোজন না করবে, তাদের তৈরী কম্পিউটার এদেশে বিক্রি করার অনুমতিও দেয়া হবে না। আমাদের দেশের স্বল্প শিক্ষিত নারী শ্রমিকরা সর্বোচ্চ মান সম্পন্ন ল্যাপটপ ও মোবাইল সেট তৈরী করছে। অল্প সময়ের মধ্যে তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশ যে ভাবে এগিয়েছে তা অনেক বড় বড় দেশ কল্পনাও করতে পারে না। বাংলাদেশ এখন শুধুই কৃষি নির্ভর দেশ নয়। আগামীতে জাতীয় আয়ের বড় একটা অংশ প্রযুক্তি খাত থেকে আসবে। যেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের দেশের মত মেধাবী শিশু পৃথিবীর কোন দেশে জন্মায় না বলে আমার বিশ^াস। শিশুদের প্রযুক্তি ব্যবহারে নিরুৎসাহিত করবেন না। বরং উৎসাহিত করুন। আমি কথা দিচ্ছি প্রযুক্তির সাথে শিশুরা নিরাপদ থাকবে। ইতিমধ্যে অন্তত ২০ হাজার অশ্লীল সাইট বন্ধ করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশে সকল ক্ষতিকর সাইট তালাবন্ধ করা হবে। আমাদের সন্তানদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি মন্ত্রী হিসেবে আমি।’
শুক্রবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপযুক্তি মন্ত্রনালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘আগামীতে বাংলাদেশের এমন কোন ক্লাসরুম থাকবে না যেখানে প্রযুক্তি ব্যবহার ছাড়া শিক্ষার্থীদের পড়ানো যাবে। আমি শিক্ষকদের একটু ভয়ই দেখাই। আমি বলছি না আমাদের শিক্ষকদের কম্পিউটার বিজ্ঞানী হতে হবে। তবে তাদের কম্পিউটার পরিচালনায় প্রাথমিক জ্ঞান টুকু থাকতেই হবে। যেমন বিভিন্ন সফটওয়ার ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদান করানো, গুগল সার্চসহ শিক্ষার্থীদের একটি বিষয়ে বিশদভাবে জানার জন্য সংশ্লিষ্ট লিঙ্কটি জানিয়ে দেয়ার মত যোগ্য হতে হবে। এইটুকু যোগ্যতা যদি কোন শিক্ষকের না থাকে তবে সেই শিক্ষকের আগামী ২০২৩ সালের পরে চাকরি থাকার সম্ভাবনা নেই।
তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ন্ত্রণ শুরু করেছি। বর্তমানে বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে ৪টি টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের সকল টিভি চ্যানেল এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারিত হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনের ফলে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে পারছি। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় এই স্যাটেলাইট কাজে আসবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট শুধু নামের বিষয় নয়, যে কাজ গুলো আমরা অন্যের উপর নির্ভরশীল ছিলাম সেগুলো এখন আমরা নিজেরা করতে পারব।’
রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী, বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সাবেক পরিচালক জালাল উদ্দিন মিয়া, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































