২টি আগ্রেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ পাংশার চরমপন্থী সন্ত্রাসী সনাতন মন্ডল গ্রেপ্তার –
- Update Time : ০৯:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা থানা পুলিশের সদস্যরা ২টি আগ্রেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলিসহ সনাতন মন্ডল ওরফে আশিষ কুমার মন্ডল (৩২) নামে একজন অস্ত্রধারী চরমপন্থী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। সনাতন মন্ডল ওরফে আশিষ কুমার মন্ডল জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের নাওড়া বনগ্রামের নিরাপদ মন্ডলের ছেলে।
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, গত সোমবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের দিক নির্দেশনায় এবং তার নেতৃত্বে থানার এসআই নবীন বিশ্বাস, এএসআই কামাল হোসেন ও জহিরুল হক সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা সনাতন মন্ডল ওরফে আশিষ কুমার মন্ডলের বাড়ীতে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ীর অদূরে থাকা জনৈক হারান মন্ডলের পুকুর পাড়ে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ২টি ওয়ান সুটার গান ও ৬টি গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার সকালে পাংশা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































