১১ বছরে ১৩ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ, রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত –
- Update Time : ০৬:৫৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে রাজবাড়ীর অসহায় রক্তের অভাবী রোগীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব”-এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। যদিও এ সংগঠনের ব্যানারে কাজ করে আসা ব্যক্তিরা বিগত ১১ বছর ধরে রক্ত সংগ্রহ করছেন। তারা দীর্ঘ ১১ বছরে ১৩ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ করেছেন। সেই সাথে বাঁচিয়েছে হাজারো মানুষের প্রাণ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত শনিবার দুপুরে জেলা শহরের মাছরাংঙ্গা কমিউনিটি সেন্টারে কেক কাটার পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতির সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর সাবেক সিভিল সার্জন ডাঃ রহিম বক্স, রাজবাড়ী সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডাঃ শাহানিমা নার্গিস। উপস্থিত ছিলেন, রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের উপদেষ্টা খোকন আহামেদ ও নাসরিন আলম খান।
অনুষ্ঠানে রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতি জানান, অনেকেই হয়তো জানে না আমরা দীর্ঘ ১১ বছর ধরে এই কার্যক্রম চালিয়ে আসছি। ১১ বছর কাজের মধ্যে, আমরা টিম হিসাবে কাজ করতাম এবং টিম হিসাবেই কাজ করে যেতে চেয়েছিলাম। কিন্তু সব কিছুই তো একটা নিয়মের মধ্যে চলে আসে। গত এক বছর আগে আমরা প্রতিষ্ঠা করি, অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন, রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব। আমাদের, নিয়মিত ডোনার সংখ্যা সাড়ে ৬ হাজার। বিগত ১১ বছরে প্রায় ১৩ হাজার ব্যাগ ব্লাড আমরা যোগাড় করে দিয়েছি। তিনি আরও বলেন যাদের কথা না বললেই নয়,তারা হয়তো রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের সাথে সরাসরি থাকতে পারে না, কিন্তু দূর থেকে সব সময় আর্থিক সহায়তা, বা মানষিক ভরসা দিয়ে পাশে থাকেন, তাদের মধ্যে কয়েকজনের নাম উল্লেখ না করলেই নয়। আমাদের প্রধান উপদেষ্টা আকবর খান। উপদেষ্টা,এম এম এইচ বুলু উপদেষ্টা আশ্রাফ বাবু, উপদেষ্টা রিয়াজ আক্তার, তাদের প্রতি রইলো শ্রদ্ধা আর ভালোবাসা।
আলোচনায় সভায় বিভিন্ন সংগঠনের এডমিন প্যানেলগন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তারা তাদের বক্তব্যে রক্তদাতা যোগাড় করা এবং রোগীদের সমস্যার কথা তুলে ধরেন ও নিজেদের কোথায় কি সমস্যা আছে তা কিভাবে সমাধান করা যায়,সেটা নিয়েও আলোচনা করেন।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সফল করতে অক্লান্ত পরিশ্রম করেন রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব এর এডমিন পাভেল রহমান,নাসির শেখ, রাহিদ রানা, শাকিল পাপ্পু, আসাদুল্লা আল মামুন, জয়, রাজিব, মোঃরাশিদুল ইসলাম রাশেদ, মতিন, আয়নাল এহেসান ,আরিফ, আনিমুল, সাগর, কামরুজ্জামান রুবেল, নদিয়া, তানিয়া সাকিব দেওয়ান প্রমুখ। সঞ্চালনা করেন, মোঃ কামরুজ্জামান রুবেল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































