হেরোইনসহ গ্রেপ্তার হওয়া দৌলতদিয়ার স্বপ্না আক্তারের যাবজ্জীবন কারাদন্ড
- Update Time : ০৭:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ৫০২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদয়ে আরো ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মাৎ জাকিয়া পারভীন বুধবার দুপুরে এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আসামীর নাম স্বপ্না আক্তার। সে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পোড়াভিটা এলাকার সেলিম চৌকিদারের স্ত্রী। স্বপ্না আক্তারের নামে আদালতে আরো বেশ কয়েকটি মাদক মামলা বিচারধীন রয়েছে।
আদালত সুত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ জুলাই রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোর থেকে ৪৪ গ্রাম হেরোইনসহ পুলিশ স্বপ্না আক্তারকে গ্রেফতার করে। পরে পুলিশ স্বপ্না আক্তারের নামে মাদক মামলা দায়ের করে আদালত চালান করে। দীর্ঘ সাক্ষ্য প্রমান শেষে আজ এ মামলার রায় প্রদান করে আদালত।
রাজবাড়ী আদালতের সরকারি কৌসুলি (পিপি) মোঃ উজীর আলী বলেন, স্বপ্না আক্তার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। সে ৪৪ গ্রাম হেরোইন নিয়ে গ্রেফতার হয় পুলিশের কাছে। আদালত এ মামলায় তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। স্বপ্না আক্তারের মাদক ব্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। ফলে অন্য মাদক ব্যবসায়ীরা এটি দেখে শিক্ষা নিবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































