হঠাৎ পানি বৃদ্ধিতে দৌলতদিয়ায় ফেরি ঘাট সমস্যা, পারের অপেক্ষায় যানবাহন
- Update Time : ১১:১৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
হঠাৎ করেই বেড়েছে পদ্মা নদীর পানি। ফলে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর ফেরি ঘাট দুটির পন্টুনের র্যাম পানিতে তলিয়ে বন্ধ হয়ে গিয়েছে যানবাহন পারাপার। তবে দীর্ঘ দিন পর চালু হয়েছে ৬ নম্বর ঘাটটি।
শুক্রবার দুপুর ১২ টার দিকে এমন চিত্র দেখা যায়। দুপুর পর্যন্ত ঘাট দুটির পন্টুনের র্যাম ওপরে ওঠানোর কার্যক্রম চোখে পড়ে নাই।
এদিকে ঘাট দুটি বন্ধ থাকার কারণে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের মহাসড়কে ৫ কিলোমিটার ও গোয়ালন্দ মোড়ের সড়কে প্রায় ৩ সহ ৮ কিলোমিটার সড়কে অাটকা পড়েছে শতশত পন্যবাহি ট্রাক। এরমধ্যে অল্প কিছু রয়েছে যাত্রীবাহি যানবাহন।
এছাড়া ৭ নম্বর ঘাটের র্যামে পানি উঠলেও যানবাহন ওঠা নামা করছে। তবে পানি অারও বৃদ্ধি পেলে এ ঘাটটি বন্ধ হয়ে যাবে। পানি ওঠার সম্ভাবনা রয়েছে ৩ নম্বর ঘাটেও।
সরজমিনে এসে জানাগেছে, গত ২৪ ঘন্টায় পদ্মার পানি ৮০ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় দৌলতদিয়া ৪ ও ৫ নম্বর ফেরি ঘাটের পন্টুনের র্যাম ডুবে যানবাহন পারাপার বন্ধ হয়ে রয়েছে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তের ৭টি ঘাটের মধ্যে সচল রয়েছে ( ৩, ৬ ও ৭ ) ৩টি ঘাট। এছাড়া পন্টুনের র্যাম তলিয়ে যাওয়ায় ৪ ও ৫ নম্বর এবং দীর্ঘ কয়েকবছর ধরেই বন্ধ রয়েছে ১ ও ২ নম্বর ফেরি ঘাট।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































