সড়ক দূর্ঘটনায় রাজবাড়ী সরকারী কলেজের ছাত্র শরিফ নিহত –
- Update Time : ১০:৩২:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের পাবলিক হেলথ এলাকায় সড়ক দূর্ঘটনায় শরিফ মন্ডল (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শরিফ সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর চৌরাস্তা এলাকার খোরশেদ আলী মন্ডলের ছেলে এবং রাজবাড়ী সরকারী কলেজের ডিগ্রীর ছাত্র।
শরিফ মন্ডলের চাচাতো ভাই এরশাদ আলী মন্ডল জানান, রাজবাড়ী জেলা কারাগারের সামনে অবস্থিত রবিন মাইক্রো এন্ড কার গ্যারেজে কামরুল হাসান এবং শরিফ মন্ডল কাজ করে। তারা গত মঙ্গলবার সন্ধ্যায় গ্যারেজের একটি মোটরসাইকেল নিয়ে বের হয়। তারা জেলা শহরের পাবলিক হেলথ এলাকায় পৌছলেই দূর্ঘটনার স্বীকার হয়। এতে কামরুল ও শরিফ দুজনেই মারাতœক ভাবে আহত হয়।
কামরুলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হলেও শরিফকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। পথে তার অবস্থার অবনতি হলে একই দিন রাত ১২টার দিকে মানিকগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































