স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গোয়ালন্দ ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি পালন –
- Update Time : ০৯:৩৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ নভেম্বর ২০১৮
- / ৪৭ Time View
শামীম সেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গোয়ালন্দ ফাউন্ডেশন শনিবার ৩য় বছরে পদার্পন করে। দিনটি উদযাপনের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে গোয়ালন্দের একটি প্রাথমিক বিদ্যালয়ের দুস্থ শিশুদের স্কুলের পোশাক বিতরণ ও ২টি মাদ্রাসা ও এতিমখানার শিশুদের দুপুরে উন্নত খাবারের আয়োজন করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, বর্ষপূর্তি উদযাপনের জন্য বিগত ২ বছরের ন্যায় এবারো সংগঠনের কর্মিরা বিশেষ উদ্দ্যেগ নেয়। এর অংশ হিসেবে সকাল ১০টায় উপজেলার বিশ্বনাথ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ জন দুস্থ শিশুর স্কুল ড্রেস তৈরী করে বিতরণ করা হয়। এ ছাড়া দুপুরে মঙ্গলপুর ও দুদুখান পাড়া মাদ্রাসা ও এতিমখানার ৭০ জন শিশু, তাদের শিক্ষক ও ফাউন্ডেশনের সদস্যদের অংশগ্রহণে উন্নত খাবারের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যরা নিজেরা চাঁদা দিয়ে দুুটি উদ্যোগ পালন করেন। কর্মসূচীতে অংশগ্রহন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, কাউন্সিলর নাসিরউদ্দিন রণি, ফাউন্ডেশনের সদস্য অধ্যাপক নুরুজ্জামান ফকির, প্রকৌশলী ফকির আ. মান্নান, বিমান বাহিনীর সার্জেন্ট সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম, শেখর আহমেদ, সাংবাদিক শামীম শেখ, রাশেদ রায়হান, শিক্ষক সাইফুল ইসলাম প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































