স্বাভাবিক পরিবেশে বেড়ে ওঠার দাবি, দৌলতদিয়ায় মেয়ে শিশুদের সমাবেশ অনুষ্ঠিত –
- Update Time : ০৫:৫৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ৬৫ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
শোষন ও নির্যাতন মুক্ত পরিবেশ এবং সকল বৈষম্য দূর করা ও অধিকার প্রতিষ্ঠার দাবির মধ্য দিয়ে গোয়ালন্দের দৌলতদিয়ায় মেয়ে শিশুদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং কানাডার সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়। যৌনপল্লীর নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কর্মরত বেসরকারি সংগঠন ‘মুক্তি মহিলা সমিতি’ এর আলো প্রোগ্রাম এ সমাবেশের আয়োজন করে। এতে যৌনপল্লী ও পাশ্ববর্তী এলাকার সু্বিধা বঞ্চিত ৩৬০ জন মেয়েশিশু অংশ নেয়।
সমাবেশে যোগ দেয়া এখানকার শিশুদের সংগঠন ‘চাইল্ড ক্লাবের ‘ সাধারন সম্পাদক বাবলী আক্তার জানায়, তারা ১২ থেকে ১৮ বছর বয়সী ৩৬০ জন মেয়ে শিশু আলো প্রোগ্রামের আওতায় ১২ টি গ্রুপে ভাগ হয়ে সারা বছর পল্লী ও আশপাশ এলাকায় মেয়ে শিশুদের বাল্যবিবাহ প্রতিরোধ, ঝড়েপড়া ঠেকানো, পতিতাবৃত্তি ঠেকানো,সকল ধরনের নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করে থাকে।এতে নানা ধরনের বাধাবিপত্তি থাকলেও আমরা নিজেদের স্বার্থেই দীর্ঘদিন ধরে এ কাজগুলো করে আসছি।
দৌলতদিয়া যৌনপল্লীর পাশে অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয় চত্ত্বরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মঙ্গলবার দিনব্যাপী বার্ষিক এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তি মহিলা সমিতির (এমএমএস) নির্বাহী পরিচালক মর্জিনা বেগম। উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম, সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মুঞ্জু, আলো প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আঁখি আক্তার প্রমূখ।
বিকেলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৮টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু জানান, সমাবেশে মেয়ে শিশুরা তাদের সকল ধরনের বৈষম্য দূরিকরন, সকল অধিকার প্রতিষ্ঠা এবং শোষন ও নির্যাতনমুক্ত পরিবেশে স্বাভাবিকভাবে বেড়ে উঠার দাবি জানায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































