স্কুলভিত্তিক ভাষা ও সংস্কৃতি প্রতিযোগিতা-
- Update Time : ০৯:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯
- / ৮০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম : কেকেএস সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় সোমবার সকালে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও দুপুর ২ টায় রাজবাড়ী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে “কেকেএস ভাষা ও সংস্কৃতি প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকার। বিশেষ অতিথি ছিলেন, সহকারি প্রধান শিক্ষক মাহমুদা আকাতর। সভাপতিত্বে করেন, রাজবাড়ী সরকারি উচ্চ বালিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ রেজাউল হাসান খান।
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিষয় গুলো হলো চিত্রাংকন, আবৃত্তি , অভিধান থেকে শব্দ বের করা , গল্প বলা , ছড়া লিখন, কুইজ, শব্দ দিয়ে অনুচ্ছেদ, সুন্দর হাতের লেখা, বাগধারা দিয়ে বাক্য গঠন, একক অভিনয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষে হয়। অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএসের সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। কর্মসূচি সংগঠকের দায়িত্ব পালন করেন ফয়েজুল হক (কল্লোল)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































