স্কুল ছাত্রীকে ধর্ষণ, প্রতিবাদ করায় বাড়ীতে হামলা, বাবাকে মারপিটের অভিযোগ –
- Update Time : ০৬:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে দশম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রী (১৬) কে অপহরণের পর আটকে রেখে মারপিট এবং একাধিকবার ধর্ষণ করে বাড়ীর সামনে ফেলে রেখে যাওয়ার প্রতিবাদ করায় বাড়ীতে হামলা, ভাচুর করার পাশাপাশি ওই ছাত্রীর বাবাকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে ওই ছাত্রী বাদী হয়ে গত বৃহস্পতিবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুরের মোঃ আইয়ুব খানের ছেলে মোঃ মানিক খান (২০) এবং রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষিপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে বিল্লাল শেখ (৪০) ও সেকেনের ছেলে মোঃ ফরিদ (৩৫)।
ওই ছাত্রী রাজবাড়ী বার্তা ডট কম কে জানিয়েছে, স্কুলে যাওয়া আসার পথে প্রধান আসামি মানিক খান তাকে ক-প্রস্তাব দিতো। সে বিষয়টি তার বাবাকে জানায়। তার বাবা তা মানিকের পরিবারের সদস্যদের অবহিত করে। এতে মানিক ক্ষিপ্ত হয় এবং তার ক্ষতি করতে সুযোগ খুজতে থাকে। গত ৩১ জানুয়ারী বিকাল ৫টার দিকে প্রাইভেট পড়ে সে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। পথে মানিক তার সহযোগিদের নিয়ে ওৎ পেতে থাকে। ওই সময় একটি মাইক্রোবসে তাকে জোরপূর্বক তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তাকে ধর্ষণ করার চেষ্টায় লিপ্ত হয়। সে তােেত বাঁধা দিলে মানিক তাকে বেধরক মারপিট করে। মারপিটের এক পর্যায়ে সে দুর্বল হয়ে পরলে মানিক তাকে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে। এরপর দিন বিকালে তারা পুনরায় তাকে ওই মাইক্রোবাসে তুলে এনে বাড়ী পাশের রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে অসুস্থ অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। ওই দিন রাতে ৮ টার দিকে তার বাবা ঘটনাটি চরলক্ষিপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে বিল্লাল শেখকে অবহিত করে। এতে তারা ক্ষিপ্ত হয় এবং ওই ঘটনার আধা ঘন্টা পর আসামিরা ধারালো অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে তাদের বাড়ীতে প্রবেশ করে। একই সাথে তারা তার বাবাকে বেধরক মারপিট করে এবং বসত ঘরের জানালা ও টিনের বেড়া কুপিয়ে ক্ষতি সাধন করে।
গত বৃহস্পতিবার রাতে এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই সোহেল রানা রাজবাড়ী বার্তা ডট কম কে জানিয়েছেন, আসামিদের মধ্যে ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































