সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে রাজবাড়ী থানায় মামলা –
- Update Time : ১০:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলা এলাকায় এক সৌদি প্রবাসীর স্ত্রী (২১) কে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শনিবার প্রবাসীর স্ত্রী বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার বাদী জানিয়েছেন, তার স্বামী ২ বছর ধরে সৌদি আবর থাকেন। স্বামী বাড়ীতে না থাকার সুযোগে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের মোঃ আজিজ মন্ডলের ছেলে মোঃ রিপন মন্ডল (২৫) শ্বশুর বাড়ীতে আসা যাওয়া করতো এবং তাকে কুপ্রস্তব দিতো। বিষয়টি তিনি তার স্বামী ও শ্বশুর-শ্বাশুড়ীকে অবহিত করেন। তারা তা রিপন মন্ডল ও তার পরিবারের সদস্যদের জানান। এতে রিপন ক্ষিপ্ত হয় এবং তার ক্ষতি করতে উঠে পড়ে লাগে। গত ৩ নভেম্বর রাত ১২টার দিকে তিনি প্রাকৃতিক ডাকে সারা দিতে ঘরের বাইরের বাথরুমে যান। ওই সময় সুকৌশলে রিপন তার ঘরে প্রবেশ করে। তিনি বাথরুম থেকে ফিরে ঘরে প্রবেশ করতেই রিপন তার মুখে কাপড় গুজে দিয়ে জোরপূর্বক পূর্বক ধর্ষণ করে। ওই সময় তার গোঙ্গানীর শব্দে শ্বশুর ও শ্বাশুড়ীসহ স্থানীয়রা এগিয়ে আসলে রিপন পালিয়ে যায়।
রাজবাড়ী থানার ওসি মোঃ শাহাদাত হোসেন জানিয়েছেন, ওই গৃহবধুর ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। সেই সাথে আসামিকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































