সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে এসডিসি কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন –
- Update Time : ০৯:৫২:১৪ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে এসডিসি কাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।
খেলার উদ্বোধন ঘোষণা করেন, রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান। সে সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদ্যুৎ কুমার দাস, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, সাদমান সাকিব রাফিসহ সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সদস্যরা। সঞ্চালনায় ছিলেন, সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক মুগ্ধ।
খেলার কোয়ার্টার ফাইনালে মোট ৮টি দলের প্রতিদ্বন্দিতা করে। যার মধ্যে ৪টি দল সেমি ফাইনালের জন্য নির্বাচিত হয়। সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে আগামী ২ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রেফারির দায়িত্ব পালন করবেন ফারুক উদ্দিন, সাবিত হক এবং ফারহান ইমতিয়াজ নাফি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































