“সেরা অনলাইন পারফর্মার” গোয়ালন্দের জামতলা মাদ্রাসার শিক্ষক “রেহেনা পরভীন”-
- Update Time : ০৬:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পের অধীনে পরিচালিত ডিজিটাল শিক্ষাদান পদ্ধতির অন্যতম প্লাটফর্ম “শিক্ষক বাতায়ন। এই প্লাটফর্মে এবার পাক্ষিক “সেরা অনলাইন পারফর্মার” হিসেবে নির্বাচিত হয়েছেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জামতলা দাখিল মাদ্রাসার শিক্ষক “রেহানা পারভীন”।
তিনি ইতিপূর্বে সেরা কনটেন্টন নির্মতাও হয়েছেন। করোনা কালীন সময়ে এখন পর্যন্ত তিনি বিভিন্ন অনলাইন স্কুলের হয়ে ২০৮ টি অনলাইন ক্লাস সম্পন্ন করেছেন, পুরুস্কিত হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও। এটুআই কর্তৃক রাজবাড়ী জেলা এম্বাসেডর হিসাবেও তিনি মনোনিত। রেহানা পারভীন গোয়ালন্দের উজানচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাঃ মোঃ মহসিন মিয়া ছোট মেয়ে এবং এ্যাডভোকেট আমিনুল ইসলামের সহধর্মিণী।
“সেরা অনলাইন পারফর্মার” হবার পর শিক্ষক রেহানা পারভীন রাজবাড়ী বার্তা ডট কম কে বলেন, এটি আমার চাকুরী জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি সম্মানিত প্যাডাগজি রেটার, শিক্ষকমন্ডলী এর সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেয়েছি। সেই সাথে যারা আমাকে রেটিং ও গঠনমূলক মতামত দিয়ে অনুপ্রাণিত করে শিক্ষক বাতায়নের আর্কাইভের তালিকায় আসার আবারও সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































