সমতা ভিত্তিক সমাজ গঠনের দাবীতে রাজবাড়ীতে মহিলা পরিষদের মানববন্ধন –
- Update Time : ০৭:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ৭৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
নারী-পুরুষের সমতা ভিত্তিক সমাজ গঠনের দাবী ও নারীদের অধিকার সর্ম্পকে সবাই সচেতন করতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার সকালে জেলা শহরের পান্না চত্বর এলাকায় ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে মহিলা পরিষদের নেত্রী সায়লা তাবাচ্ছুম নেওয়াজ, নমিতা দাস, মাকসুদা বেগম, শাহনাজ বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সে সময় পথচারী ও সাধারণ মানুষদের মাঝে সচেতনতামূলক লিপলেট বিতরণ করা হয়।
মানববন্ধনে বক্তরা, নারী-পুরুষের সমতা ভিত্তিক সমাজ গঠন ও নারীদের অধিকার সর্ম্পকে সবাই সচেতন করার জোর দাবি করেন। এছাড়া বিভিন্নস্থানে নারী ধর্ষনের যথাযথ বিচার না হওয়ায় দিন দিন ধর্ষনের ঘটনা বৃদ্ধির তীব্র নিন্দা এবং ঘটনার সাথে জরিত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শ্বাস্তির দাবি জানান মানববন্ধনকারীরা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































