সনাকের উদ্যোগে রাজবাড়ীতে তথ্য অধিকার বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা –
- Update Time : ০৮:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
তথ্য প্রদানের সংস্কৃতি, রুখবে দুর্নীতি প্রতিপাদ্য সামনে রেখে তথ্য অধিকার বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির আয়োজনে এবং ইয়ুথ এনগেজমেন্ট সাপোর্ট (ইয়েস) গ্রুপের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
তরুণ শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে ধারণা প্রদান, আইনটি প্রয়োগে উৎসাহিত করা এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি আওতায় এ আলোচনা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি নুরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ওই কলেজের উপাধ্যক্ষ একরামূল হক। সনাকের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ইয়েস বিষয়ক আহবায়ক সৌমিত্র শীল চন্দন। অনুষ্ঠানে তথ্য অধিকার এবং তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং পেজেন্টেশন করেন টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ। কলেজের ছাত্রীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে সনাকের পক্ষ থেকে পুরস্কার তুলে দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































