সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর দাবি করলেন গোয়ালন্দের ৩ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী –
- Update Time : ০৭:৩৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ৪৭ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর।
ওইদিন সকালে ভোটকেন্দ্র ব্যালট পেপার পাঠানো এবং কেন্দ্র হতেই ফলাফল ঘোষণার দাবি করেছেন চেয়ারম্যান পদের ৩ স্বতন্ত্র প্রার্থী।
নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে প্রশাসনের আচরণ বিধিমালা ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় এ দাবি করেন তারা।
নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশংকা থেকে তারা এ দাবি করছেন বলে জানান উজানচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন (প্রতীক আনারস), জিন্দার আলী (প্রতীক ঘোড়া) এবং ছোটভাকলা ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী মিয়া (প্রতীক আনারস)।
সোমবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলশাদ বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মঈন উদ্দিন চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মো. মাসুদুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার মো. নিজামউদ্দিন আহম্মেদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন।
সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।কোন আশংকার কারন নেই। নির্বাচন নিয়ে কেউ কোন ধরনের এলোমেলো চিন্তা করে থাকলে তিনি যে মাপেরই হোন না কেন তার স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। জনগন সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারবেন বলে তারা আশ্বস্ত করেন।
সভায় উজানচর ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদের প্রতিদ্বন্দ্বী সকল চেয়ারম্যান, সংরক্ষিত আসনের নারী ও সাধারণ ইউপি সদস্য প্রার্থীরা উপস্হিত ছিলেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































