শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
- Update Time : ১১:০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় রাজবাড়ী সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোশারফ হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক রেজাউল হক, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি দাউদ মোল্লা, বর্তমান কমিটির সহ-সভাপতি গোলাম মওলা টোকন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফা বেগম,. মোমেনা খাতুন, নাসরিন আক্তার, মনিরা পারভীন, গুলশান আরা মোস্তফা, গুলশান আরা খাতুন, সুমা রানী রায় ও সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।
ওই নির্বাচনে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে তৃতীয় শ্রেণীতে গোলাপ শাখার জুনায়েদ খান আবির, সৃস্টি সরকার ও ফাতেমা খাতুন, চতুর্থ শ্রেণীতে নুসরাত জাহান নেহা ও আহাদুল ইসলাম এবং পঞ্চম শ্রেণীতে ফাতেমা তুজ তোয়া ও আবরার গালিব নির্বাচিত হয়। তারা সকলেই সদস্য পদে নির্বাচিত হয়। পরবর্তীতে তাদের দপ্তর বন্টন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































