লকডাউন উপেক্ষা করে দৌলতদিয়া ঘাটে আজও ঘরমুখি যাত্রীদের চাপ –
- Update Time : ০৮:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ১৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
লকডাউন উপেক্ষা করে আজও ঘরমুখি হচ্ছে সাধারণ মানুষ। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের ভীর দেখা যায়। রয়েছে ব্যক্তিগত গাড়ীর চাপও। একই সাথে অনেক যাত্রীকে ঢাকা মুখিও যেতে দেখা গেছে।
রবিবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাটে গিয়ে দেখা যায়, পাটুরিয়া ঘাট দিয়ে নদী পার হওয়া প্রতিটি ফেরিতে ঘরমুখি যাত্রীদের অধিক চাপ। যদিও যাত্রীরা সামাজিক দুরত্ব বজায় না রেখে গাদাগাদি করে নদী পারাপার হওয়ার চেষ্টা করছেন। সে সময় পন্যবাহী ট্রাকের পাশাপাশি ব্যক্তিগত গাড়ী প্রাইভেটকার-মাইক্রোবাস ও মটর বাইক দেখা যায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক ফিরোজ শেখ জানিয়েছেন, পন্যবাহী ট্রাক নদী পারাপার করায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































