লকডাউনে দৌলতদিয়া দিয়ে পারাপার হচ্ছে ব্যাক্তিগত গাড়ি ও যাত্রী –
- Update Time : ০৯:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ৫৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
লকডাউনে ফেরিতে জরুরী সেবার এম্বুলেন্স ও লাশাবাহি গাড়ি ব্যাতিত অন্য যানবাহন ও যাত্রী পারাপার বন্ধের নির্দেশনা থাকলেও দৌলতদিয়া দিয়ে পারাপার হচ্ছে ব্যাক্তিগত ছোট গাড়ি ও যাত্রী।
এ সময় ফেরিতে সিরিয়াল দিয়ে গাদাগাদি করে উঠতে ও নামতে দেখাগেছে ছোট গাড়ি প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীদের। নাই সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মানার বালাই।
বুধবার দুপুরে দেশের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরি ঘাটে এমন চিত্র দেখাযায়।
এদিকে জেলার হাট-বাজার, রাস্তা-ঘাট গুলোতে বাড়তে শুরু করেছে মানুষ ও যানবাহনের সংখ্যা এবং ব্যবসায়ীরা খুলতে শুরু করেছে তাদর দোকান-পার্ট।
অন্যদিকে সামাজিক দুরত্ব, স্বাস্থ্যবিধি নিশ্চিত ও লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান জানান, সীমিত সংখ্যক ফেরি দিয়ে জরুরী সেবার এম্বুলেন্স ও পাশ নিয়ে আসা ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। পাশাপাশি অন্য ব্যাক্তিগত গাড়ি এসে পারের জন্য সিরিয়ালে থাকছে। এসব পারাপার নিয়ন্ত্রণে লোকবল প্রয়োজন, কিন্তু তাদের লোকবল কম। ফেরির ছাড়ার সময় যাত্রীরাও উঠে যাচ্ছে। তখন কিভাবে কি করা যায়। এ জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা প্রয়োজন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































