রাজবাড়ী হাসপাতালে রোগীর চিকিৎসা সেবা দানে বাঁধা, চিকিৎসককে মারপিট, ভাংচুর ॥ গ্রেপ্তার ৪-
- Update Time : ০৯:৪৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুন ২০১৮
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে আগত দুই জন আহত রোগীর চিকিৎসা সেবা দানে বাঁধা প্রদানের পাশাপাশি কর্তব্যরত চিকিৎসককে মারপিট এবং জরুরী বিভাগে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে আজ শুক্রবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে পুলিশ চার জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী জেলা শহরের কাজিকান্দা গ্রামের দিলু আহম্মেদের ছেলে সবুর খান রতœ (২৫), মৃত জালাল উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৪০), সজ্জনকান্দা গ্রামের মৃত খেদমত আলী শেখের ছেলে শাহিন শেখ (৩০) এবং আব্দুল হালিমের ছেলে সোহাগ (২৮)।
এ মামলার বাদী ও রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোঃ আলী আহসান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ছিলেন, হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সরোয়ার জোহেব। ওই সময় জেলা শহরের কাজিকান্দা এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় আব্দুল হালিম ও তার ছেলে শাহিন আসেন। ডাঃ সরোয়ার সে সময় ওই রোগীদের চিকিৎসা সেবা প্রদানে ব্যস্ত হয়ে পরেন। এরই মাঝে গ্রেপ্তার হওয়া আসামিসহ অজ্ঞাত নামা আরো ৫/৬ জন জরুরী বিভাগে প্রবেশ করে ডাঃ সরোয়ারকে ওই রোগীদের চিকিৎসা সেবা প্রদানে বাধা প্রদান এবং অকথ্য ভাষায় গালাগাল করা শুরু করে। তারা এক পর্যায়ে ওই ডাক্তারকে বেধড়ক মারপিট করে। সেই সাথে জরুরী বিভাগে থাকা একটি কাঠের আলমারি ও জানালার গ্লাস ভাংচুর করে। এতে সাড়ে দশ হাজার টাকা মূল্যেও সরকারী ওষুধ ক্ষতিগ্রস্থ হয়। তাদেও চিৎিকারে হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, ওই মামলার এজাহারভুক্ত চার জন আসামি গ্রেওপ্তার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































