রাজবাড়ী সরকারী কলেজের প্রভাষককে লাঞ্চিত করার ঘটনায় তিন ছাত্র বহিস্কার –
- Update Time : ১০:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারী কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আরিফুর রহমানকে শাররীক ভাবে লাঞ্চিত করার ঘটনায় একই কলেজের তিন জন ছাত্রকে সাময়ীক ভাবে বহিস্কার করা হয়েছে। একই সাথে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। ওই কমিটির রিপোর্ট প্রদানের পর এই তিনি শিক্ষার্থীর বিরুদ্ধে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানাগেছে।
আজ রবিবার সকালে রাজবাড়ী সরকারী কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আরিফুর রহমান বলেন, গত ২ জুন দুপুরে তিনি কলেজে তার বিভাগীয় দায়িত্ব পালন করছিলেন। সে সময় একই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল হালিম ও কাওছার হোসেন এবং চতুর্থ বর্ষের ছাত্র শরিফুল ইসলাম ওই বিভাগে প্রবেশ করে। তারা সে সময় তার সাথে উদ্ধত্যপূর্ণ আচরণ করার পাশাপাশি শাররীকভাবে লাঞ্চিত করে।
ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান জানান, ওই তিন ছাত্রকে ইতোমধ্যেই কলেজ ক্যাম্পাসে অবাঞ্জিত করার পাশাপাশি সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। সেই সাথে এ বিষয়ে কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আরব আলী সরদারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ঠ একটি তদন্ত কমিটিও করা হয়েছে। ওই কমিটির সুপারিশ অনুযায়ী এই তিন ছাত্রের বিরুদ্ধে আইনানুগব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































