রাজবাড়ী সনাকের কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত
- Update Time : ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১৯৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
টিআইবি’র ও সচেতন নাগরিক কমিটি(সনাক) রাজবাড়ী অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপের (এসিজি) এর আয়োজনে চর জৌকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কমিউিনিটি অ্যাকশন সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে ।
সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চর জৌকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, প্রধান শিক্ষক নাছিমা খাতুন, সনাক সদস্য নুরুল হক আলম, কমল কান্তি সরকার।
সভায় এসিজির লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম বিষয়ে আলোচনা করেন টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ। সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এসিজি পারস্পরিক সহায়তার মাধ্যমে সুশাসন বাস্তবায়নে সহায়ক হিসাবে কাজ করবেন বলে উভয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন। সভায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































