রাজবাড়ী সদর হাসপাতালে করোনা-উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু: আরো দু’জন গুরুতর –
- Update Time : ০৬:১১:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন কর্ণারে চিকিৎসাধিন থাকা অবস্থায় আজ বুধবার বিকালে আব্দুল গাফ্ফার নামে (৭০) নামে এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। গাফ্ফার রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে। রাজবাড়ী বার্তা ডট কম।
মৃত গাফ্ফারের স্বজনরা জানান, বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। গত মঙ্গলবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে থেকে বুধবার দুপুরে চিকিৎসকরা হাসপাতালের তৃতীয় তলায় থাকা আইসোলেশন কর্ণারে তার বাবাকে নিয়ে আসেন। বিকালে সেখানেই চিকিৎসাধিন অবস্থায় তার বাবার মৃত্যু হয়।
হাসপাতালের করোনা ইউনিটের সমন্বয়ক ডাক্তার শামিম আহসান রাজবাড়ী বার্তা ডট কমকে জানান, মূলত নিউমোনিয়ায় ভুগছিলেন আব্দুল গাফ্ফার। তার শ্বাস কষ্ট, জ্বর ও কাশি ছিলো।
তিনি বলেন, ‘হাসপাতালের আইসোলেশন ইউনিটে আরো ৩ জন রোগি ভর্তি রয়েছে। এর মধ্যে দুই জন বৃদ্ধও রয়েছেন। তাদের শারীরিক অবস্থা সন্তোষ জনক নয়। তারাও নিউমোনিয়ায় আক্রান্ত। তাদেরও শ্বাস কষ্ট, জ্বর ও কাশি রয়েছে।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































