রাজবাড়ী সদর উপজেলা আইন শৃঙ্খলা সভা, ইউপি চেয়ারম্যানদের সহযোগিতা কামনা
- Update Time : ০৩:৪২:২১ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
- / ৪৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়েজনে অত্র উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে সদর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা সহ সমাজের নানা অসংগতি নিয়ে আলেচনা করা হয়।
বিভিন্ন স্থানে মাদকের দেদারছে ব্যবহার, মাদক বিক্রি, বাল্য বিয়ে, চুরি ডাকাতি বিভিন্ন সময়ে ঘটে যাওয়া হত্যাকান্ড সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার আগে বা কোন ধরনের অপকর্ম সংঘটিত হওয়ার সম্ভবনা থাকলে স্থানীয়রা যেন তাদের জনান, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে। এছাড়া সভায় প্রতিটি আবাদী জমিতে ও বাড়ির আঙ্গিনায় সবজি ও ফসল আবাদ করার অনুরোধ জানান কর্মকর্তারা।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সদর থানার তদন্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ, চন্দনী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার অচিন্ত্য কুমার কীর্তনীয়া ,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান রতন,বসন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন সরদার,খানখানাপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন, সহ সদর উপজেলার অন্যান্য চেয়ারম্যান বৃন্দ।সভায় সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































