রাজবাড়ী শহরের বিনোদপুরে ডিবি’র আভিযান, ফেনসিডিল ও ইয়াবাসহ গ্রেপ্তার ২ –
- Update Time : ০৯:০৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
- / ৭৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
জেলা গোয়েন্দা শাখার সদস্যরা রাজবাড়ী শহরের বিনোদপুর ও বিনোদপুর কলেজ পাড়া এলাকায় আজ সোমবার দুপুরে পৃথক অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল ও ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। সেই সাথে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলা শহরের বিনোদপুর কলেজ রোড থেকে মোঃ লিটন সিকদার (৪২) এবং বিনোদপুরের মোঃ সুবাহান বিশ্বাস (৩৫)।
জানাগেছে, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ওমর শরীফ এবং এসআই মোঃ জাহাঙ্গীর মাতুব্বর সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে মোঃ সুবাহান বিশ্বাস কে বিক্রয়ের উদ্দেশ্যে সাথে বহনকৃত তার হাতে থাকা ব্যাগের মধ্য হতে ৭০ বোতল ফেনসডিল সহ রাজবাড়ীর বিনোদপুর থেকে আটক করা হয়। অপরদিকে, আরেকটি অভিযান পরিচালনাকালে এসআই হাফিজুর রহমান ও এএসআই মেহেদী হাসান নেশাদব্য ৩০০ পিস ইয়াবা জাতীয় ট্যাবলেটসহ মোঃ লিটন সিকদার কে রাজবাড়ী সদর থানার বিনোদপুর কলেজ রোড হতে আটক করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































