রাজবাড়ী শহরের নান্নু টাওয়ারে কলেজ ছাত্রীর হাতধরে টানাটানির অভিযোগ, যুবক গ্রেপ্তার –
- Update Time : ১০:৪৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের পান্না চত্বরে অবস্থিত নান্নু টাওয়ারের রেষ্টুরেন্টের সামনে কলেজ ছাত্রী (১৭) কে হাতধরে টানাটানির অভিযোগে মোঃ মেহেদী হাসান মিহি (১৯) নামে এক যুবককে আটকের পর পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। গ্রেপ্তার হওয়া মিহি রাজবাড়ী জেলা শহরের চক কেষ্টপুর ১নং বেড়াডাঙ্গা গ্রামের মোঃ আনোয়ার হোসেন পাটোয়ারীর ছেলে। এ ঘটনায় ওই ছাত্রীর শিক্ষক বাবা বাদী হয়ে রবিবার সন্ধ্যায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলায় বলা হয়েছে, তিনি জেলা শহরের একটি কলেজের দাদশ শ্রেণীতে পড়াশোনা করেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি জেলা শহরের পান্না চত্বরে অবস্থিত নান্নু টাওয়ারের নেক্সডোর নামক রেষ্টুরেন্টের সামনে ফুসকা খাওয়ার জন্য বসে ছিলেন। সে সময় ওই যুবক মেহেদী হাসান মিহি সেখানে আসে এবং তাকে প্রেমের প্রস্তব দিয়ে একটু আড়ালে কথা বলতে জোড় করে। মেয়েটি রাজি না হয়ে চলে যাবার চেষ্টা করে। সে সময় মিহি মেয়েটির ডান কুনুইয়ের উপর ধরে হেচকা ডানে শরীরের সাথে মিশিয়ে ধরে এবং মেয়েটির মাস্ক খুলে ফেলে। ওই সময় মেয়েটি চিৎকার করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মিহিকে আটক করে রাজবাড়ী থানা পুলিশের সোপর্দ করে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, মোঃ মেহেদী হাসান মিহিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মিহির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে যৌনপিড়ন করার অভিযোগ এনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































