রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের ২য় বর্ষপূর্তিতে র্যালী, আলোচনা সভা
- Update Time : ০৭:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ৬৬ Time View
রুবেলুর রহমান,রাজবাড়ী বার্তা ডট কম :
“মানবতার টানে, ভয় নেই রক্তদানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। পড়ে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতি, সংগঠনের উপদেষ্ঠা আহসানুল করিম হিটু, ইকবাল হোসেন, আবুল হোসেন, আশরাফ বাবু, খোকন মাহমুদ, দেশ সেরা রক্তদাতা জাভেদ নাছিম, মোঃ মোশারফ হোসেন, সোহেল আলম, রক্ত সংগ্রহকারী বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সুধিজন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকালে রয়েছে রক্তদাতাদের সম্মানতা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































