রাজবাড়ী পৌর মেয়র তিতুর পক্ষ থেকে আইভীকে জানালো হলো ফুলেল শুভেচ্ছা
- Update Time : ১১:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতুর পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের সরকারী আদর্শ মহিলা কলেজের পেছনে অবস্থিত শ্বশুরালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।
সে সময় রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে তার বিলের মাছ উপহার দেন।
ওই সময় আইভীর শ্বাশুরী কাজী হাবিবা সালেহ সহ পরিবারের অন্যান্য সদস্য মিতু, মিন্টু, সেলিনা ইয়াসমিন মিলি, কালুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্য এবং জেলা শহরের গন্যমান্য ব্যক্তিরা সৌজন্য সাক্ষাত করেন।
পরে তিনি জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী এবং সদর উপজেলার পাঁচুরিয়ায় থাকা স্বজনদের বাড়ীতে যান এবং সৌজন্য স্বাক্ষাত করেন। শ্বশুরালয়ে রাত্রি যাপন শেষে শনিবার সকালে তিনি নারায়নগঞ্জের উদ্দেশ্যে পুনরায় রওনা হবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































