রাজবাড়ী পৌর নির্বাচন : মেয়র ও কাউন্সিলদের মধ্যে প্রতীক বরাদ্দ –
- Update Time : ০৬:২৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ৫১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
চতুর্থ দফা পৌর নির্বাচনের রাজবাড়ীর সদর পৌরসভায় উৎসবমূখর পরিবেশে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ করা হয়। এ সময় স্বেচ্ছায় ও লটারীর মাধ্যমে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয় এবং বিএনপি মনোনিত প্রার্থী মোঃ তোফাজ্জেল হোসেন মিয়ার উচ্চ আদালতে আপিলে প্রার্থীতা ফিরে পাবার বিষয় যাচাই বাছাই শেষে প্রতীক করা হবে বলে জানান নির্বাচন রিটানিং কর্মকর্তা।
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মহম্মদ আলী চৌধুরী (নৌকা), সতন্ত্র আলমগীর শেখ তিতু (নারকেল গাছ), জাতীয় পার্টি মনোনীত কেএ রাজ্জাক মেরিন (লাঙ্গল) প্রতীক পান।
রাজবাড়ী সদর পৌরসভায় ৪ জন মেয়র, ১২ সংরক্ষিত কাউন্সিলর ও ৪৯ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এ পৌরসভায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এছাড়া গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে অংশ গ্রহন করা প্রার্থীদের মধ্যেও আজ প্রতীক বরাদ্দ করা হয়েছে। এ পৌরসভায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































