রাজবাড়ী পৌর আ:লীগের কর্মীসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত –
- Update Time : ০৯:০০:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮
- / ৪৪ Time View
কাজী অানোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ অাওয়ামী লীগ রাজবাড়ী পৌরসভা শাখার উদ্যোগে আজ শনিবার সন্ধায় জেলা অাওয়ামী লীগ কার্যালয়ে কর্মীসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা অাওয়ামী লীগের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাসট্রিজের সভাপতি কাজী ইরাদত অালী।
অনুষ্ঠানে অারোও বক্তব্য রাখেন, পৌর অাওয়ামী লীগের সভাপতি এ্যাড.উজির অালী, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি।
এসময় অারোও উপস্থিত ছিলেন, জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত অালী সোহরাব, গণেশ নারায়ন চৌধুরী, এ্যাড.শফিকুল অাযম মামুন,জেলা অাওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক অরুপ দত্ত হলি, জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর অাওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খাঁন মোঃ জহুরুল হক।
এ কর্মীসভা,দোয়া ও ইফতার মাহফিলে পৌর অাওয়ামী লীগের নয়টি ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ স্ববান্ধবে উপস্থিত ছিলেন।এছাড়াও অাওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,কৃষকলীগ, শ্রমিক লীগের নেতা-কর্মীবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































