রাজবাড়ী জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের নির্বাচনে সভাপতি কাজী ইরাদত আলী ও সম্পাদক মুরাদ হাসান –
- Update Time : ১১:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ৬১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনে ৬৭ ভোট পেয়ে পুনারায় কাজী ইরাদত আলী সভাপতি ও ৬৬ ভোট পেয়ে মোঃ মুরাদ হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার রাত সাড়ে ৮ টার দিকে ভোট গণনা শেষে জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচনী বোর্ড এ ফলাফল ঘোষনা করেন।
সভাপতি পদে ৪০ ভোট পেয়ে কাজী ইরাদত আলীর নিকটতম প্রতিদ্বন্দী হয়েছেন আক্তারুজ্জামান হাসান এবং ৪১ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে নিকটতম হয়েছেন রনজিৎ সরকার টিটু।
জানাগেছে, নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন এবং মোট ভোটার সংখ্যা ১১৫ জন। সকালে ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত।
নির্বাচনে অন্যান্য বিজয়ী প্রার্থারা হলেন, সহ-সভাপতি মোঃ মাহমুদুল হক জুয়েল ৬১ ভোট, আজাদ মোল্লা ৬৭ ভোট, সহ-সাধারন সম্পাদক শাওন মোঃ কহিনুর ৬১ ভোট, কাশীনাথ কুন্ডু ৬৮ ভোট, সাংগঠনিক সম্পাদক গীরিন্দ্র নাথ বিশ্বাস ওরফে গুরুদাস ৬৪ ভোট, কোষাধ্যক্ষ কুনজন কান্তি সরকার ৬০ ভোট, দপ্তর সম্পাদক মোঃ বাবলু বাপারী ৬৪ ভোট, নির্বাহী সদস্য মোঃ শামসুদ্দিন মন্ডল ৬৫ ভোট, ভানু কুমার সোম ৬৫ ভোট, মোঃ মাহাবুবুল হক বাবু ৬৪ ভোট, আবিদুর রহমান টিটু ৬৫ ভোট, দেবাশীষ কুমার সাহা ৬৫ ভোট, মোঃ আজিজুল ইসলাম বাবু ৬৩ ভোট, সাধন কুমার দাস ৬০ ও মোঃ শাহিন মিয়া ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষনার পর বিজয়ী প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান ভোটার ও সমর্থকরা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































