রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:১৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ৫৬ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাহিদা চৌধুরীর তন্নীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কঙ্কন।
সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সোহেলা পারভীন রানু। বর্ধিত সভায় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, আগামী ২৪ মার্চ টুঙ্গিপাড়ায় সমাবেশে যাবে রাজবাড়ী মহিলা আওয়ামী লীগ। এবং তারা জাতীয় নির্বাচনের লক্ষে কাজ করছে । নেত্রীর দূরদর্শীতাই আজ মহিলা আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে । আন্দোলন সংগ্রামে এক হয়ে তারা কাজ করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































