রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ, মোবাইল কোর্টে জরিমানা-
- Update Time : ১১:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের নির্দেশনা এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু স্যারের তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শুক্রবার রাজবাড়ীর মুরগির ফার্ম, বানীবহ বাজার, মাটিপাড়া এলাকায় সহকারী কমিশনার বিপুল সিকদার ওই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সে সময় জনসাধারণকে মাস্ক পরিধানে উৎসাহিত করার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয় এবং স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির সহযোগিতায় ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। এসময় ৩ টি মামলায় এক হাজার তিন শত টাকা জরিমানা করা হয়। রাজবাড়ী সদর থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্ট এর কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করেন।
বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস-এর সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক রাজবাড়ী জেলা প্রশাসন- এর কার্যক্রম অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































