রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সার্ভেয়ারের বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন –
- Update Time : ০৭:৪৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
- / ৭০ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নে জেলা পরিষদের জায়গায় বহু বছরের পুরাতন ব্যবসায়ীদের লিজ বাতিল করে কিছূ অসাধু কর্মকর্তার যোগসাজসে টাকার বিনিময়ে অন্যত্র লিজ প্রদানের অভিযোগে আইনগত প্রতিকার চেয়ে মানাববন্ধন করেছে ব্যবসায়ীরা।
রবিবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এ মানববন্ধন করেন।
ব্যবসায়ীরা বলেন, তারা খানগঞ্জ দাদপুর বাজারের পুরাতন ব্যবসায়ী। জেলা পরিষদের জয়গায় বখতিয়ার খান নামের এক ব্যাক্তি নিয়মতান্ত্রিক ভাবে লিজ গ্রহন করে এবং দোকান ঘর তুলে স্বল্প পুজির কিছু গরিব ব্যবসায়ীদের কাছে ঘর ভাড়া দিয়ে প্রায় ৬০ বছর ধরে ব্যবসা করে আসছেন। তিনি ৬০ বছরের ইজারা ও খাজনার রশিদও জেলা পরিষদ থেকে পেয়েছেন। বাজারের পরিবেশ ভাল ও উন্নতি হওয়ায় একটি প্রভাবশালী মহল ওই ঘর পেতে ষড়যন্ত্র শুরু করেন। এ জন্য তারা গোপনে জেলা পরিষদের সার্ভেয়ার শাহ ইমরান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমানের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ অবৈধ উপায়ে ওই জমি লিজের পায়তারা শুরু করে । বর্তমানে অন্যান্যরা এসে বলছেন তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে দোকান বরাদ্দ নিয়েছেন। এ অবস্থায় তাদের ৪০ টি দোকানী হতাশায় আছেন। এ জন্য আজ তারা ন্যায় বিচার পেতে মানববন্ধন এবং প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তারা স্মারকলিপি পেশ করেছেন।
পরে ব্যবসায়ীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ নিকট স্মারকলিপি পেশ করেন। এসময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী উত্তম কুমার বিশ্বাস, আবুল কালাম, জহিরুল ইসলাম, উজ্জল কুমার সাহাসহ অনান্য ব্যবসায়ীরা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































