রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক নেতা মিঠুকে লক্ষ করে গুলি করার অভিযোগ –
- Update Time : ১২:১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক গোলাম মহিউদ্দিন মিঠুকে লক্ষ করে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা চত্বরের মিষ্টিবাড়ী সামনে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন মিঠু।
মিঠু বলেন, রেলগেট এলাকা থেকে ৩টি মোটরসাইকেলে ৯ জন হেলমেট পরিহিত ব্যক্তি মিষ্টিবাড়ীর সামনে আসে। ওই সময় তিনি সেখানে অবস্থান করছিলেন। সে সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ করে গুলি করা হয়। তবে তাদের গুলি লক্ষভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পন।
খবরে পেয়ে সে সময়ই রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনসহ জেলা পুলিশের কর্তকর্তারা ঘটনাস্থলে আসেন এবং মিঠুসহ প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































