রাজবাড়ী কোর্টে মামলা জট কমাতে ব্যতিক্রমী উদ্যোগ –
- Update Time : ০৭:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ৪৮ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
মামলা জট ও দ্রুত মামলা নিস্পত্তির লক্ষে স্বাক্ষীদের সুবিধার্থে রাজবাড়ী কোর্টে স্বাক্ষী সহায়তা সেল হিসেবে স্বাক্ষীদের জন্য বিশ্রামাগার (ওয়েটিং রুম) এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালত ভবনের নিচতলায় এ রুমের আনুষ্ঠিক উদ্বোধন করা হয়।
রাজবাড়ী আদালদের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারেক মঈনূল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত সুধাংশু শেখর রায়, ২য় আদালত মোঃ সুমন হোসেন, লিগ্যাল এইড অফিসার বেগম নাজনীন রেহানা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, রাজবাড়ী কোর্টের পিপি এ্যাডঃ উজির আলী শেখ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোঃ মাহমুদুল হাসান তমাল, কোট ইন্সেপেক্টর মোঃ নাজমুল হাসান প্রমূখ।
জানাযায়, দ্রুত মামলা জট কমাতে স্বাক্ষীদের সুবিধার জন্য রাজবাড়ী আদালত ভবনের নিচতলায় একজন এএসআইয়ের নের্তৃত্বে তিনজন পুলিশ কাজ করবে স্বাক্ষী সহায়তা কক্ষে। সে সময় স্বাক্ষীরা সেখানে বিশ্রাম করতে পারবেন এবং স্বাক্ষী দেবার ক্ষেত্রে পুলিশসহ আইনজীবিরা তাদের সহায়তা দেবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































