রাজবাড়ী ও গোয়ালন্দে ৪৭০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক –
- Update Time : ০৮:৪০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা :
রাজবাড়ী সদর ও গোয়ালন্দে পৃথক দুইটি অভিযানে ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা একাধিক অস্ত্র ও মাদক মামলার আসামি বলে জানাগেছে।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি ওমর শরীফ এ তথ্য জানান।
তিনি জানান, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত রাজবাড়ী সদর ও গোয়ালন্দে পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। এ সময় রাজবাড়ী সদর থানার আগমারাই গ্রামের জনৈক মওলা মল্লিক এর বসত বাড়ীর পূর্ব পাশের কাঁচা রাস্তা উপর হতে মোঃ আশিক ওরফে ছোট আশিকের কাছে ২২০ পিস, আলামিন হোসেনের কাছে ১০০ পিস, ইনছান হোসেনের কাছে ৮০ পিস ও মোঃ রাসেল তপেদারের কাছ থেকে ২৫ পিস সহ মোট ৪২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ওই চার যুবককে আটক করেন। এদের সবার বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা রয়েছে।
এদিকে অপর আরেকটি অভিযানে রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানার হোসেন মন্ডল পাড়া গ্রামের মৃত লোকমান চেয়ারম্যান এর মুরগির হ্যাচারির সামনে মেহগনি বাগান হইতে মোঃ মিরাজ শেখকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবেও তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































