রাজবাড়ীসহ করোনার ঝুঁকিতে ২৯ জেলা –
- Update Time : ০৫:২৬:১১ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
স্বাস্থ্যবিধি পালনে আজ থেকে কঠোর অবস্থানে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী টানা দুই দিন ৫ হাজারের বেশি আক্রান্ত করোনা ভাইরাসের প্রকোপ ব্যাপক হারে বাড়ছে সারা দেশেই। এর মধ্যে ২৯ টি জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৩ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) উচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকা জেলার সংখ্যা প্রায় ছয় গুণ হয়েছে। গত ১৩ মার্চ যেখানে এমন ঝুঁকিপূর্ণ জেলার সংখ্যা ছিল ৬, সেখানে ২৪ মার্চ এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জেলায়।
অর্থাৎ, এই ১১ দিনের ব্যবধানে দেশে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা জেলার সংখ্যা বেড়েছে ২৩টি। ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় আছে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ফেনী, চাঁদপুর, সিলেট, কুমিল্লা, গাজীপুর, শরীয়তপুর, নীলফামারী, টাঙ্গাইল, রাজবাড়ী, খুলনা, নরসিংদী, নোয়াখালী, লক্ষ্মীপুর, মাদারীপুর, নওগাঁ, রাজশাহী প্রভৃতি।
দেশে টানা দুই দিন ৫ হাজারের বেশি মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। প্রতিরোধই উত্তম ব্যবস্থা হলেও কেউই মানছে না স্বাস্থ্যবিধি। এমন অবস্থার মধ্যে স্বাস্থ্যবিধি পালনে আজ বুধবার থেকে সারা দেশে কঠোর অবস্থানে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, কোভিড -১৯ সংক্রমণ প্রতিরোধে চলমান টিকাদান কর্মসূচির প্রথম ডোজ প্রদানের কার্যক্রম শেষ হচ্ছে আগামী ৫ এপ্রিল। গত ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় রাজবাড়ী জেলায় এখনও পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩০ হাজার ৫ হাজার ৭২ জন। এখনও যারা টিকাগ্রহনের জন্য নিবন্ধন করেননি অথবা নিবন্ধন করে টিকাগ্রহন করেননি তাদের সকলকে ৫ এপ্রিলের মধ্যে টিকাগ্রহনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































