রাজবাড়ীর রোটারী ক্লাব অফ চন্দনার সদস্য হলেন চৈতি –
- Update Time : ১০:২০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর রোটারী ক্লাব অফ চন্দনার সদস্য হয়েছেন শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী একমাত্র সন্তান কানিজ ফাতেমা চৈতি। আজ শুক্রবার বিকালে তাকে রোটারী ক্লাবের কোর্ট পিন পড়িয়ে এ প্রতিষ্ঠানের সদস্য করে নেন শিক্ষাপ্রতিমন্ত্রী।
সে সময় রাজবাড়ী জেলার ৫টি উপজেলার হতদরিদ্র ১৭ জন প্রতিবন্ধী নারী,পুরুষ ও শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। উদ্যোগে শুক্রবার বিকালে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে ব্যরিস্টার মুত্তাকিম বিল্লাহ ফারুকী, এ্যাডঃ গণেশ নারায়ন চৌধুরী, এ্যাডঃ উজির আলী, নাহিদা সুলতানা, এ্যাডঃ খান মোঃ জহুরুল হকসহ রোটারী ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
সদস্য হবার পর এক প্রতিক্রিয়ায় কানিজ ফাতেমা চৈতি বলেন, রোটারী ক্লাব আতœমানবতার সেবায় কাজ করে। ছেলে বেলা থেকে তিনি তার বাবাকে রোটারী ক্লাবের সদস্য হয়ে মানুষের সেবায় কাজ করতে দেখেছেন। এবার তার বাবার পথে তিনিও হাটবেন। তাকে রাজবাড়ীর রোটারী ক্লাব অফ চন্দনার সদস্য করায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































