রাজবাড়ীর রক্তকন্যা স্মৃতি’র জামিন আবেদন ফের নামঞ্জুর
- Update Time : ০৮:১৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ১৭১ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে কারাগারা যাওয়া রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য ও রক্তকন্যাখ্যাত সোনিয়া আক্তার স্মৃতির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
সোমবার সকালে রাজবাড়ীর বিজ্ঞ ১নং আমলী আদালতের বিচারক কাইছুন নাহার তার জামিন আবেদন বাতিল করেন।
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী এর সত্যতা নিশ্চিত করে জানান, সকালে জেলা আইনজীবি ফোরাম সভাপতি শাহিদুল ইসলামের নের্তৃত্বে স্মৃতির জামিনের জন্য আবেদন করা হয়। এ সময় আদালতের বিজ্ঞ বিচারক স্মৃতির জামিন আবেদন বাতিল করে দেন। স্মৃতি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও রাজবাড়ী জেলা মহিলা দলের সদস্য।
এদিকে স্মৃতি গ্রেফতারের পর তার পরিবারের খোজ খবর নিতে কয়েক দফায় কেন্দ্রীয় নেতারা এসেছেন স্মৃতির রাজবাড়ী শহরের ৩নং বেড়াডাঙ্গা এলাকার বাসায়।
উল্লেখ্য, ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্যসচিব এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরিফিন চৌধুরীর দায়ের করা অভিযোগে রাজবাড়ী মহিলা দলের সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠন রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার স্মৃতিকে (৫ অক্টোবর) গ্রেফতার করে আদালতে পাঠায় থানা পুলিশ। ওই দিনও আদালতে তার জামিন আবেদন করা হয়েছিলো। তবে আদালত ওই আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































