রাজবাড়ীর মুক্তিযোদ্ধা দুলাল মোল্লার স্বরণে ঈদ সামগ্রী বিতরণ –
- Update Time : ০৯:৫১:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯
- / ৭৫ Time View

আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুরে ১৫০ জন অসহায় ও হতদিরদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে হত দরিদ্র মানবতা সহায়ক একটি সামাজিক সেবামূলক সংস্থার উদ্দ্যোগে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুরের কলিবরের বাজার সংলগ্ন মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাংগঠনিক কমান্ডার ও সদর উপজেলা উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন দুলাল মোল্লা স্মরণে একটি সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে হত দরিদ্র মানবতা সহায়ক সংস্থাটি গঠিত হয়।
জানাগেছে, দুলাল মোল্লা স্মরণে হত দরিদ্র মারবতা সহায়ক সংস্থা একটি সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটির সার্বিক তত্বাবধায়নে রয়েছেন দুলাল মোল্লার সহ-ধর্মীনি মোছাঃ রিজিয়া খাতুন এবং পরিচালনায় রয়েছে ছেলে মোঃ মুরাদ মোল্লা।
বিতরণ অনুষ্ঠানে হত দরিদ্র মানবতা সহায়ক সংস্থার পরিচালক দুলাল মোল্লার একমাত্র ছেলে মোঃ মুরাদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মিজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালামসহ স্থানীয় ইউপি সদস্য, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ নেতা ও এলাকাবাসী।
এ সময় ওই এলাকার ১৫০জন অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে পোলার চাউল, সেসাই, চিনি ও দুধ বিতরণ করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলাল মোল্লা চলতি বছরের ৫ জুন ঢাকা মেট্রো পলেটিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ৩০ মে তিনি হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































