রাজবাড়ীর বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে কাজ করতে নির্দেশ দিলেন ডিসি –
- Update Time : ০৯:৪৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫১ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে কাজ করতে টিআইবি’সহ অন্যান্য দপ্তরকে নির্দেশ প্রদান করেছেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
তিনি আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নন গভমেন্ট অর্গানাইজেশন (এনজিও) সমন্বয় কমিটির সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) রাজবাড়ী জেলা শাখার এরিয়া ম্যানেজারকে এ নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, বিশেষ করে সবচেয়ে বেশি দূর্নীতি গ্রস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সরকারের অধিনে থাকা ইউনিয়ন পরিষদ, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র, পাসপোর্ট অফিস, ভূমি অফিসসহ বিভিন্ন সরকারী দপ্তরের দূর্নীতি অসহনীয় পর্যায়ে চলে গেছে। ফলে জনসাধারণ নানা রকমের ভোগান্তির সম্মুখিন হচ্ছেন। এতে করে সরকার ক্ষতিগ্রস্থ ও ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই ওই সব প্রতিষ্ঠন গুলোকে দূর্নীতি থেকে মুক্ত করতে টিআইবিসহ সংশ্লিষ্ঠ অন্যান্য প্রতিষ্ঠানকে এক যোগে কাজ করার নির্দেশ দেন জেলা প্রশাসক। আর এই কাজ গুলো সঠিক ভাবে করা সম্ভব হলে, সাধারন মানুষ উপকৃত হবেন বলেও তিনি আশাব্যক্ত করেন।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী পরিবার পরিকল্পনার উপ-পরিচালক গোলাম মোঃ আজম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোহাম্মদ ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে সফুরা ফেরদৌস, টিআইবি’র এরিয়া ম্যানেজার আবু তাহের, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি লুৎফর রহমান লাবু প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































