রাজবাড়ীর প্রাথমিক শিক্ষা কার্যক্রম নিয়ে সনাক-এর সাথে মতবিনিময় সভা –
- Update Time : ০৮:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনাকালীন সংকটে প্রাথমিক শিক্ষা কার্যক্রমঃ চ্যালেঞ্জ ও করণীয় প্রতিপাদ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষকের সাথে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে সনাক সভাপতি জনাব প্রফেসর মোঃ নুরুজ্জামান এর সভাপতিত্বে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী। সভায় রাজবাড়ী জেলার সার্বিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার চলমান গৃহিত পদক্ষেপ, শিক্ষা কার্যক্রমের অগ্রগতি এবং বর্তমান অবস্থা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান। আরো বক্তব্য প্রদান করেন সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন, রাবেয়া খাতুন ও সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম।
করোনাকালীন সংকটে প্রাথমিক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে রাজবাড়ী জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ, অভিভাবকদের উৎসাহ প্রদান, ঝরেপড়া রোধ, সামাজিক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, উপবৃত্তি প্রদান, দাপ্তরিক কার্যক্রম ইত্যাদির চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মুক্ত আলোচনায় সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন, লুৎফুন্নেছা সুপারিশমূলক ও প্রশ্নবোধক আলোচনা করেন। আলোচনা পরবর্তী সুপারিশসমূহ সন্নিবেশকরণ বিষয়ে মতামত ও প্রশ্নের উত্তর প্রদান করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও মন্ত্রণালয়ের সুপারিশসমূহ বাস্তবায়ন করা হচ্ছে। তারই ভিত্তিতে অনলাইনে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, সনাক এর সুপারিশ বাস্তবায়নের জন্য ভিডিও রেকডিং ও প্রচারের সময় সাউন্ডের সর্বোচ্চমান বজায় রাখা হয়েছে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পর্যবেক্ষণ বাড়ানোর বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। যদি কখনও কোন শিক্ষার্থী মোবাইল ফোনের পাঠদান গ্রহণ করতে না পারে তবে তার অভিভাবককে বিষয়টি জানিয়ে ফোনটি শিক্ষার্থীর কাছে নির্দিষ্ট সময়ে রাখার জন্য শিক্ষকগণ অনুরোধক্রমে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ঝরেপড়া রোধে অভিভাবকদের সচেতনতা বাড়ানোর জন্য এসএমসি’র সদস্যদের নির্দেশনা প্রদান করা হচ্ছে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সকলকে ব্যক্তিগতভাবে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকে সচেতন ও সাবধান করার তথ্য প্রদানের জন্য সকলকে অনুরোধ জানান।
উক্ত মতবিনিময় সভা আয়োজনের জন্য সনাক-টিআইবি কে ধন্যবাদ জ্ঞাপন করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী। তিনি শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে গঠনমূলক সুপারিশ, অসঙ্গতি, কোন দুর্নীতি বা অনিয়ম পরিলক্ষিত হয় এবং তাদেরকে নির্দিষ্টভাবে অবহিত করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি প্রদান করেন। সভাটি সঞ্চালনা করেন টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































