রাজবাড়ীর প্রতিবন্ধীদের জন্য ব্যতিক্রমী ‘মেহমানখানা’ –
- Update Time : ১১:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“তৃপ্তি সহকারে এক বেলা খাবার আহার” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে অসহায় ও প্রতিবন্ধীদের জন্য রাজবাড়ীতে সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ) এক ব্যতিক্রমী উদ্দ্যোগ গ্রহন করেছে।
শনিবার দুপুরে রাজবাড়ী আলাদীপুর আলোর পথে ফাউন্ডেশন ও রাজবাড়ী প্রতিবন্ধী ব্যাক্তি উন্নয়ন পরিষদ যৌথ সহযোগিতায় সিডিএফ মেহমানখানার মাধ্যমে প্রায় দুই শতাধিক অসহায় ও প্রতিবন্ধীদের এক বেলা খাবার ব্যবস্থা করা হয়।
এ সময় সিডিএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ তাইজুদ্দিন জানান, তাদের মুল অফিস ঢাকার কাওরান বাজারে। প্রতিবন্ধী ও অসহায়দের একবেলা ভাল খাবার মুখে তুলে দিতে মেহমানখানা হিসাবে কর্মসূচি গ্রহণ করেছেন। যার ধারাবাহিকতায় রাজবাড়ীতে প্রথমবারের মত প্রায় দুইশ জন অসহায় ও দুস্থদের খাবার ব্যবস্থা করেছেন। এভাবে দেশের বিভিন্ন অঞ্চল শেষ করে আবারও রাজবাড়ীতে আসবেন এবং তাদের পাশাপাশি অসহায়দের পাশে দাঁড়াতে সমাজের বৃত্তবানদের অনুরোধ জানান তিনি।
এতে উপস্থিত ছিলেন, সিডিএফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ তাইজুদ্দিন, কোষাধ্যক্ষ মাহবুল হাসান শুভ, রাজবাড়ী আলাদীপুরের আলোর পথে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ফারাজানা ইসলাম, রাজবাড়ী প্রতিবন্ধী ব্যাক্তি উন্নয়ন পরিষদের সভাপতি ও আলোপথে ফাউন্ডেশনের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ ফজলু সরদার প্রমূখ।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































