রাজবাড়ীর পৌরসভার ৪ নং ওয়ার্ডে মহিলা আ:লীগের সম্পাদকের উদ্যোগে কম্বল বিতরণ –
- Update Time : ০৭:৫৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ৭৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আজ সোমবার বিকালে রাজবাড়ীর পৌরসভার ৪ নং ওয়ার্ডের তালতলা এলাকায় জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী ত্বন্বী’র নিজ উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী ত্বন্বী।
সে সময় জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক হাসিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক কহিনুর বেগম ও কানিজ ফাতেমা, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাঈমা বেগম, মিজানপুর ইউনিয়নের সভাপতি পারুল বেগমসহ ১৪ টি ইউনিয়নের নেত্রীরা উপস্থিত ছিলেন। পরে ৬০ জন দরিদ্র পরিবারের সদস্য এবং ১৪ টি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে কম্বল তুলে দেয়া হয়।
জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী ত্বন্বী বলেন, তিনি নিজ উদ্যোগে এই সব কম্বল বিতরণ করছেন। ইতোপূর্বে তিনি ১,২ ও ৬ নং ওয়ার্ডের দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































