ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীর পুলিশ সুপারের নির্দেশনায় পাংশার মাদক সম্রাট অনুপ গ্রেপ্তার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:৪৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর নির্দেশনায় জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী থেকে থানা পুলিশের সদস্যরা মাদক স¤্রাট অনুপ কুমার মজুমদার (২৫) কে গ্রেপ্তার করেছে। সে একই উপজেলার মৌরাট ইউপির চৌরাপাড়া গ্রামের মৃত অসিত মজুমদারের ছেলে।
পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, গত সোমবার রাতে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর দেয়া তথ্যানুযায়ী তারা অনুপ কুমার মজুমদারকে গ্রেপ্তার করে। সেই সাথে তার কাছ থেকে উদ্ধার করে ৭১পিচ ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় পাংশা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। যার নং-২৬। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে অনুপ মজুমদারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত অনুপ মজুমদার দীর্ঘদিন ধরে পাংশা শহরসহ বিভিন্ন এলাকায় মাদক দ্রব্যাদি বিক্রয়ের সঙ্গে জড়িত বলে জানা যায়।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































