রাজবাড়ীর পালকি, রোদেলা ও আমাদের হোটেল মালিককে জরিমানা –
- Update Time : ০৯:২৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে রাজবাড়ী জেলা শহরের তিনটি হোটেল মালিককে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযোনে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে ৪৩ ধারায় পালকি চাইনিজ রেস্টুরেন্টকে তিন হাজার, রোদেলা বিকেল ফাস্ট ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টকে দুই হাজার ৫শত এবং আমাদের হোটেল মালিককে তিন হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে ধারণা দেওয়া হয়। অভিযানে সহায়তা করেছেন জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর। অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































