রাজবাড়ীর দুটি নদীতে ড্রেজারের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ –
- Update Time : ১০:৩৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
- / ৭৫ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মড়া পদ্মা ও সদর উপজেলার সুলতান পুরের কুমার নদীতে ড্রেজারের মাধ্যমে অবৈধ ভাবে বালূ উত্তোলন করছে প্রভাবশালীরা। অবৈধ ভাবে উত্তোলন করা এ বালু বিক্রি করছেন স্থানীয় এলাকাবাসি ও পাশের জেলার বাসিন্দাদের কাছে। বালূ উত্তোলনের ফলে ভাঙ্গন হুমকিতে পরেছে নদীর পাশে বসবাসরত সাধারন মানুষ ও তাদের ফসলি জমি। বর্ষা মৌসুমে স্থানীয়দের নদী ভাঙ্গনের মুখে পরবেন বলে আশঙ্কা করছেন। অচিরেই অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবী এলাকাবাসির।
প্রকাশ্যে অবৈধ ভাবে বালু উত্তোলন করলেরও প্রশাসনের নেই কোন হস্তক্ষেপ। যে কারনে একটি প্রভাবশালী মহল দিনের পর দিন বছরের পর বছর অবৈধ ভাবে দিনে ও রাতে বালু উত্তোলন করছে। বালু বিক্রি করে প্রভাবশালী মহল ক্রেতাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ। গোয়ালন্দ উপজেলার উজানচড় ইউনিয়নের মড়া পদ্মার অবৈধভাবে বালু উত্তোলন করছে ফৈজদ্দিন মাতাব্বর পাড়ায় মোঃ শহীদ শেখ, জামতলার হাট এলাকার লাভলু ফকির, বাহাদুরপুর এলাকায় রবিউল ইসলাম, দৌলতদিয়া ও উজানচড় এলাকার সীমানায় নতুন ব্রিজ সংলগ্ন আদু মাতব্বর পাড়ায় শহীদ শেখ এবং সুলতাপুর ইউনিয়নের কুমার নদীতে সিদ্দিক। এদের বিরুদ্ধে একাধিকবার এলাকাবাসি প্রশাসনের কাছে জানালেও বালু উত্তোলন বন্ধ হয়নি। নির্বিকারে তারা প্রশাসনের সামনেই বালু উত্তোলন করে যাচ্ছে।
এলাকাবাসি বলেন, ক্ষমতা ও প্রভাব খাটিয়ে এই এলাকার প্রভাবশালী কিছু মানুষ অবৈধ এই বালু উত্তোলন করে বিক্রি করছে।এতে নষ্ট হচ্ছে ফসলি জমি এবং ভাঙ্গন আতঙ্কে রয়েছে নদীর পাশে থাকা শতশত বসতবাড়ি এবং বাঁধের রাস্তা। তারা চাচ্ছেন যারা এ বালূ উত্তোলনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করে অবৈধ বালু উত্তোরন ও বিক্রি বন্ধ করা হোক। প্রশাসনের কাছে জানানো হলেও বন্ধ হয়নি অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন।
গোয়ালন্দ উপজেলা নির্বার্হী কর্মকর্তা তিনি বলেন, তিনি বলেন বিভিন্ন সময়ে অবৈধ ভাবে যারার বালূ উত্তোলন করেছে তাদিও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে ববালু উত্তোলন বন্ধ করা হয়েছে। তারপরও যদি কোন মহল প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক বলেন, গত বছরও এই কুমার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করেছে প্রভাবশালীরা। এই বছরও সিদ্দিক নামে একজন ড্রেজারের মালিক অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে কুমার নদী এলাকার বসতবাড়ি ও ফসলি জমি বিলিন হয়ে যাচ্ছে। এ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলন কখনোই তারা সমর্থন করেন নান।এর আগে যে সব স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হয়েছিল সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ড্রেজার ভেঙ্গে নষ্ট করা হয়েছে।তারপরও যদি কোন মহল বা ব্যাক্তি অবৈধ ভাবে বালু উত্তোলন করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে মোবাইল কোর্টেও মাধ্যমে তা বন্ধ করা হবে বলে জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































